অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও ফাইভ জি সেবার যুগে প্রবেশ করবে: জয়

রপ্তানিতে খুব শিগগিরই তথ্য প্রযুক্তি তৈরি পোশাক খাতের জায়গা দখল করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার সকালে (১৬ই জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময়, ডিজিটাল গভরনেন্সে বাংলাদেশ বিশ্বে পাইওনিয়ার বলেও মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ জয় জানান, এক দশক আগেও দেশে মোবাইল, ইন্টারনেট যোগাযো্‌গ রোবটিক্সসহ তথ্য-যোগোযোগ ও প্রযুক্তি খাতে তেমন উন্নয়ন চোখে পড়েনি। তবে, বর্তামানে এই খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও ফাইভ জি সেবার যুগে প্রবেশ করবে। এটা আওয়ামী লীগের নির্বাচনি অঙ্গিকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। এছাড়া, ২০২১ সালের মধ্যে দেশের সকল উপজেলা অটিক্যাল ফাইবারের আওতায় আসবে বলেও উল্লেখ করেন জয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর