ফরিদপুরের আলফাডাঙ্গায় জেলা প্রশাসক কর্তৃক ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমামদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৩০টি মসজিদের ইমামদের মাঝে এসকল কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান কচি,আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের এমসি তামিম আহমেদ ও উপজেলা মৌশিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন ফরিদী প্রমুখ।
আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের এমসি তামিম আহমেদ বার্তা বাজারকে জানান, ‘কনকনে শীতে মসজিদের ইমামরা অনেক কষ্ট করে মুসল্লিদের নামাজ পড়ান।তারা এ শীতবস্ত্র পেয়ে অনেক খুশি।’
বার্তাবাজার/কে.জে.পি