ডাক্তারের সামনেই ঝাঁপিয়ে রোগীর আত্মহত্যা

হাসপাতালের ছয়তলা থেকে ঝাঁপ দিয়েছেন রিয়াজুদ্দিন মণ্ডল নামের এক রোগী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বুধবার সকালে কলকাতা মেডিকেল কলেজের নিউ ইমারজেন্সি ভবনে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সামনেই ঘটে এ ঘটনা।

জানা গেছে, মঙ্গলবার অটো ইমিউন এনসেফেলাইটিস-এ আক্রান্ত হয়ে ওই ভবনের ছয় তলায় স্নায়ুরোগ বিভাগে ভর্তি হন ওই যুবক। বেলা ১১টার দিকে চিকিৎসক ওই ওয়ার্ডে রাউন্ডে থাকাকালীনই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন ওই যুবক। হঠাৎ জানলার কাছে যান তিনি। ওই ভবনের জানালায় কোনো গ্রিল লাগানো ছিল না। সেই খোলা জানালা দিয়েই ঝাঁপ দেন ওই যুবক। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে ওই জানলায় গ্রিল বসানো হবে। তবে প্রশ্ন উঠেছে কীভাবে হাসপাতাল কর্মীদের সামনে এই ঘটনা ঘটল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর