৯ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। ৯ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। পরে রাত ১০টার দিকে গৌরীপুর জংশন স্টেশনের আউটার সিগন্যালের কাছে শুরুর তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর