বিএনপির নির্বাহী কমিটির যুব বিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় লালবাগ এলাকায় বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারণাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
মীর নেওয়াজ আলী নেওয়াজের ভাই বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানের শীষের প্রচারচণাকালে সন্ধ্যা সাতটার দিকে লালবাগ কেল্লার গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে লালবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
নেওয়াজ আলী ঢাকা দক্ষিণের ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মীর আশরাফ আলী আজমের ভাই। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেওয়াজ আলীর মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এবং মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।
বার্তাবাজার/কেএ