শেরপুরের নালিতাবাড়ীতে এনএটিপি-২ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে উন্নত স্বাস্থ্য, খাদ্য ও গরু পালন ব্যবস্থাপনা প্রযুক্তি বাস্তবায়নে ৮ জন গরু হৃষ্টপুষ্টকরন খামারীর মাঝে প্রদর্শনীর বিভিন্ন মালামাল ও উপকরন বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ আবদুল হাই।
১৫ জানুয়ারি বিকেলে নালিতাবাড়ি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মতিউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে দানাদার খাদ্য, ভুষি, খৈল, লালি, কৃমি নাশক ঔষধ, ভিটামিন, ঝর্না, বেলচা, বালতি, মগ, ঘামলা, কাস্তে, পরিবহন ও ব্রিফিং ভাতা, প্রদর্শনী সাইনবোর্ড বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি খামারীদের উদ্যেশে বলেন, বর্তমানে গরু হৃষ্টপুষ্টকরনের ক্ষেত্রে ইউরিয়া মোলাসেস স্ট্র একটি উত্তম পন্থা। গরু হৃষ্টপুষ্টকরন প্রদর্শনী গুলি মাঠ পর্যায়ে সঠিক ভাবে বাস্তবায়িত করার জন্য নিয়মিত মনিটরিং অব্যাহত রাখারও নির্দেশ দেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ সম্প্রসারন অফিসার শীলা রানী দাস, প্রাণিসম্পদ সম্প্রসারন অফিসার এনএটিপি-২ উম্মুল ওয়ারা, দপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, এনএটিপি-২ প্রকল্পের বিভিন্ন ইউনিয়নের সিলগন।
বার্তাবাজার/এইচ.আর