গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যূত

ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস যাত্রা শুরু করে গৌরীপুর আসছিলো। গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই ইঞ্জিনের সাথের তিনটি বগি লাইনচ্যূত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার আব্দুর রশিদ বলেন, ট্রেন লাইনচ্যূত হওয়ার কারণে ময়মনসিংহ-কিশোরগঞ্জ, রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল চালু হবে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর