একদিন পর ফাইনাল, এখনো আসেনি বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি

কোনো টুর্নামেন্ট কিংবা সিরিজ শুরু হওয়ার আগে ট্রফি উন্মোচন হয়। অধিনায়করা ট্রফি সামনে নিয়ে ছবি তোলেন। কিন্তু ব্যতিক্রম দেখা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএলে।’ এক মাসেরও আগে শুরু হওয়া টুর্নামেন্ট একেবারে শেষের দিকে। কিন্তু এখনো এই টুর্নামেন্টের ট্রফিই আসেনি!

ডিসেম্বরের আট তারিখ জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় বঙ্গবন্ধু বিপিএলের। অনুষ্ঠানে উপস্থিত থাকেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শুরু হয় মাঠের খেলা। আর একদিন পর ১৭ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশেষ এই আসর।

এখনো ট্রফি না আসার বিষয়ে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আসলে ট্রফিটা লন্ডন থেকে আনা হচ্ছে। ফাইনালের আগের দিন (আগামীকাল) আসবে। এরপর ফাইনালের দিন দেখা যাবে ট্রফি।‘

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী রইয়্যালসকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নেয় খুলনা টাইগার্স। আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। এই দুই দলের মধ্যে জয়ী দল খুলনার বিপক্ষে ফাইনালে লড়বে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর