চবি সোহরাওয়ার্দী হল সংলগ্ন এলাকা হতে পাওয়া গেল রামদা ও কিরিচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংলগ্ন এলাকা হতে পাওয়া গেল রামদা ও কিরিচ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশ সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও তার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ৪টি রামদা, একটি কিরিচ ও একটি শাবল উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, সোহরাওয়ার্দী হলের সামনের এস আলম স্টোর থেকে দুইটি রামদা, একটি কিরিচ, একটি শাবল এবং হলের ড্রেন থেকে কাপড়ে মোড়ানো আরও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকানি নান্নু গাজীকে (বিশ্ববিদ্যালয় কর্মচারী) শোকজ করা হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ সবসময় সজাগ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে গোটন সংবাদের ভিত্তিতে পুলিশি সহায়তায় এ অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হলে বা ক্যাম্পাসের কোথাও কোনো অস্ত্র থাকতে দেওয়া হবে না।

চবি’র পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। ৪টি রামদা, একটি কিরিচ ও একটি শাবল জব্দ করা হয়েছে। তবে এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর