খামারবাড়ির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর খামারবাড়ির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সাড়ে রাত ৮টার দিকে খামারবাড়ির তিন নম্বর সাততলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে খামারবাড়ির তিন নম্বর সাততলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে কেউ হতাহত হননি, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর