হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত অনুময় দাশ ঘটনার ৯৫দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) সকালে নিজ বাড়িতে মৃত্যু বরণ করে অনুময় দাশ। এর আগে গত ১২ জানুয়ারী ঢাকা পিজি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হয় তাকে।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি নিহতের আত্মীয় স্বজনদের মাঝে উত্তেজনার খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করগাওঁ ইউপির মুক্তাহার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত ১০ অক্টোবর ২০১৯ ইং সকালে মুক্তাহার স্কুল মাঠে দু’পক্ষের লোকের মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
এতে উভয় পক্ষে অনুময় দাশসহ অর্ধ শতাধিক লোক আহত হয়। অনুময় দাশসহ প্রায় ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এদিকে আহত অনুময় দাশ (৩০) এর অবস্থা খারাপ হলে আশংখ্যা জনক অবস্থায় তাকে ঢাকা পিজি হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসা শেষে গত ১২ জানুয়ারী অনুময় দাশকে নিজ বাড়ি মুক্তাহার গ্রামে নিয়ে আসা হয়।
বুধবার সকাল সাড়ে ১০ টায় অনুময় দাশ মৃত্যু বরণ করে। পরে তার মৃতদেহ নবীগঞ্জ থানায় নিয়ে আসা হলে পুলিশ ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।
বার্তাবাজার/এইচ.আর