সিরাজগঞ্জে এসিল্যান্ড’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষাপেল স্কুল ছাত্রী

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চর নান্দিনা গ্রামে ৮ম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

বুধবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের চর নান্দিনা গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন। এ সময় কনের বাড়ীতে কনে চর নান্দিনা গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের এক চা বিক্রেতা (২২) এর সাথে বিয়ের আয়োজন চলছিল।

কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর