মেয়রপ্রার্থী আতিকুলের প্রচারে রিয়াজ-বাঁধন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের প্রচারে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও অভনেত্রী আজমিরি হক বাঁধন। ওই নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছেন আরও কয়েকজন সেলিব্রেটি।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ফার্মগেট আল-রাজী হাসপাতালের সামনে থেকে ষষ্ঠ দিনের প্রচার শুরু করেন আতিকুল। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ, নায়িকা বাঁধন, তারানা হালিম, ফুটবলার কায়সার হামিদ প্রমুখ।

রিয়াজ তার বক্তৃতায় আতিকের পক্ষে নৌকা মার্কায় ভোট চান। বাঁধন-তারানা হালিমও আতিকুলের পক্ষে লিফলেট বিতরণ করেন।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট হবে। এবারই প্রথম ঢাকা সিটিতে সব কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। ঢাকা উত্তরে আতিকুলের প্রতিদ্বন্দ্বী বিএনপি তাবিথ আউয়াল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর