ঝিনাইদহে বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

ঝিনাইদহে পচা বাসি খাবার রাখার অপরাধে দুটি বেকারিতে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে শহরের আলিফ ও রিমা বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, শহরের গীতাঞ্জলী সড়কের পুরাতন ছবি ঘর সংলগ্ন আলিফ ও রিমা বেকারিতে দীর্ঘদিন ধরে পচা বাসি খাবার তৈরি করে বিক্রি করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রিমা বেকারিকে ২০ হাজার ও আলিফ বেকারিকে ১০ হাজার টাকা জরিমান করা হয়। সেসময় র‌্যাব-৬ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর