সড়ক দুর্ঘটনায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুনসুর সরদারের গ্যারেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সোনিয়া আক্তার (৩০)। তিনি কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন তার স্ত্রী সোনিয়াকে নিয়ে মোটর সাইকেল করে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন।
বুধবার বিকাল ৫টার দিকে পথিমধ্যে মুনসুর সরদারের গ্যারেজ নামক স্থানে স্পীড ব্রেকারে ধাক্কা লেগে মোটর সাইকেলটি উল্টে যেয়ে দু’জনই রাস্তায় পড়ে যেয়ে আহত হন। তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এইচ.আর