পাঁচ মাস বন্ধ রাখার পর কাশ্মীরে দ্রুত গতির ইন্টারনেট পরিসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।কাশ্মীরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধাপে ধাপে ইন্টারনেট সেবা চালু করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার এক বিবৃতিতে আরও জানানো হয়, ইন্টারনেট সেবা চালু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বিধিনিষেধ অব্যাহত থাকবে।
গত বছরের পাঁচ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরপরই বন্ধ করা হয় মোবাইল ও ইন্টারনেট পরিসেবা। পরে মোবাইল সংযোগ চালু করা হলেও বন্ধ রাখা হয় ইন্টারনেট সেবা।
বার্তাবাজার/এমকে