ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী ইউনিয়নের ১৭নং জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ প্রতিযোগিতায় ইউনিয়নের বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীর্ষ প্রতিযোগী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ওয়াহিদুজ্জামান মিয়া,জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়ের বার বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মাহমুদ মিয়া,সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল মিয়া,ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম,তাছলিমা বেগম ও সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া প্রমুখ।
দিনের প্রথমভাগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।এছাড়াও ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ ও অভিভাবকগণ এতে উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এইচ.আর