মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হেকেপ প্রকল্পের অধীনে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে বুধবার (১৫ জানুয়ারি) বিভাগের হলরুমে “কারিকুলাম ডিজাইন এন্ড শেয়ারিং” শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রোকেয়া বেগম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. মহিউদ্দিন।

সেমিনারের সভাপতিত্ব ও মূল বিষয় উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে. ওবায়দুল হক।

মূল বিষয়ের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনিষ্টিটিউটের প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. রেজাউল করিম।

সেমিনারে বক্তাগণ বলেন, বর্তমান বিশ্বের আর্ন্তজাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গুলোর সাথে তাল মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম তৈরি করতে হবে। শুধু কারিকুলাম নয়, প্রত্যেকটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর