লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জানুয়ারী বুধবার বিকেলে উপজেলার আথাকরা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
ভোলাকোট ইউপি যুবলীগ নেতা ইউছুপের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী খোরশেদ আলম, ভোলাকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুবলীগ নেতা মিল্লাদ পাটওয়ারী,ক্রিড়াপ্রেমি সাদ্দাম সহ প্রমুখ।
প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে মাজুদা মেডিকেল হল চ্যাম্পিয়ন ও আরাফাত টেলিকম রানার্স আপ হয়ে অতিথিদের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন।
বার্তাবাজার/এইচ.আর