ইবিতে অভিষেক হলো “সঞ্জীবনী ৩৩” ব্যাচের

বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্নিল আয়োজনের মধ্য দিয়ে অভিষেক হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সঞ্জীবনী ৩৩ ব্যাচের।

বুধবার দুপুরে ক্যাম্পাস্থ আম্রকাননে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) সঞ্জীবনী ৩৩ ব্যাচ এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন প্রমুখ।

জানা যায়, প্রতিবছর ইবিতে বিভাগভিত্তিক ব্যাচ ডে উদযাপিত হয়। তবে গতানুগতিক নিয়ম ভেঙ্গে এবার সম্মিলিত ব্যাচ ডে উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ শিক্ষাবর্ষের ৩৩ টি বিভাগের প্রায় হাজার খানেক শিক্ষার্থী।
বুধবার দিনব্যাপী আনন্দ র‍্যালি, রং খেলা, কেক কাটা, রক্তের গ্রুপ নির্ণয়, মধ্যাহ্ন ভোজ, ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে ক্যাম্পাস জুড়ে এ ব্যাচ ডে উদযাপন করেন তারা।

আয়োজক সূত্রে জানা যায়, বিভিন্ন বিভাগের বন্ধুদের সাথে বন্ধুত্বের মেলবন্ধনে আবদ্ধ হয়ে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে সম্মিলিতভাবে ব্যাচ ডে অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

বার্তাবাজার/এইচ.আর </strong

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর