গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ভূমি অফিসের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের জলিরাপাড় বাসষ্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন হয়। এতে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ও প্রভাবশালীদের দখলের প্রতিবাদ ও বিচার দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন নিত্য বাকচী, বিনাপানি বাকচীসহ অনেকে।
বক্তারা বলেন, জলিরপাড় ভূমি অফিসের সাবেক একজন কর্মকর্তা দুর্নীতি ও অনিয়ম করে স্থানীয় ভূমিহীনদের খাস জমি বরাদ্দ না নিয়ে প্রভাশালীদের বরাদ্দ দিয়েছে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জলিরপার এলাকার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
বার্তাবাজার/এইচ.আর