পটুয়াখালীতে মাদকাসক্ত সজিব (১৬) নামে এক কিশোরকে মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) ছিনতাই কালে টহলরত পুলিশের হাতে ধরা পরলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান তাকে নিজ খরচে নিরাময় কেন্দ্রে প্রেরণ করেন।
সজিবের মা মমতাজ বেগম বলেন, আমি নিরুপায় নিঃশ্ব সজিবের জন্য। ছেলের জন্য কেউ আমাকে কাজ দেয় না, বাসা ভাড়া দেয় না। আমি কষ্ট করে সংসার চালাতে পারিনা। এদিকে ও প্রতিদিন একটা একটা অঘটন ঘটায়। আমি বিরক্ত হয়ে ওর আশা ছেড়ে দিছিলাম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক সেবী ও বিক্রেতাদের আটক করছি। অন্য দিকে আত্মসমর্পণ কৃতদের চিকিৎসা, পূর্নবাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করছি। সজিবের পরিবারের বর্তমান পরিস্থিতি খুবই কষ্টের। তাই সজিবের সকল চিকিৎসার দায়িত্ব নিয়ে আজ বরিশাল নিরাময় কেন্দ্রে পাঠানো হলো। এরপরও তাকে নিয়মিত মেন্টরিং করা হবে।
বার্তাবাজার/এইচ.আর