পাবনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
৪-০ গোলে ফরিদপুর পাঁচপুঙ্গলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী চাম্পিয়ন হয় সাঁথিয়া পিতলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ (সার্বিক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক উদ্দিন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান, মোঃ আব্দুল রাজ্জাক, মোঃ মাহমুদুল হক প্রমুখ।
বার্তাবাজার/এমকে