কুড়িগ্রামে শিতার্তদের পাশে “শিশুদের জন্য ফাউন্ডেশন”

কুড়িগ্রামের চিলমারী উপজেলার শাখাহাতি চরের শিতার্তদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে “শিশুদের জন্য ফাউন্ডেশন”।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ব্রক্ষপুত্র নদের পাড়ে শাখাহাতি ঘাটে ৭৩ জন বৃদ্ধা ও বিধবা মহিলাদের কম্বল দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ আন্দোলন গনকমিটির সভাপতি নাহিদ হাসান নলেজ, শিশুদের জন্য ফাউন্ডেশন এর রংপুর কমিটির সিয়াম আল সায়িফ, মেহেদী হাসান, মুনতাসির রাব্বী, নাসিব মাহমুদ ও কুড়িগ্রামের রাব্বী হাসান শ্রাবন,সুজন মোহন্ত।

ছবি- বার্তা বাজার

রংপুর টিম এর সিয়াম আল সায়িফ বলেন, “আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চেস্টা করি প্রকৃত উপকারভোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কুড়িগ্রামের চরের মানুষগুলোর কাছে পৌঁছানোর।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর