“খেলাধূলায় বাড়ে বল নেশা ছেড়ে মাঠে চল” এই শ্লোগানে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সিরাজদিখান উপজেলার রাজদিয়া একতা সংসদ আয়োজনে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. মনোয়ার হোসেন মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম।
খেলার উদ্বোধন করেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. বাবুল মৃধা, মো. আনোয়ার হোসেন, মো. শামীম ব্যাপারি সহ আরো অনেকে। উল্লেখ্য, টুর্নামেন্টে ১৬ টি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এমকে