জমি দখল, চাঁদাবাজির অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

একাধিক ওয়ারেন্ট মামলার আসামী, জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন জানান, শাহজাদার বিরুদ্ধে দুইটি সি.আর ও একটি জি.আর মামলায় আদালতের গ্রফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারী পরোয়ানায় থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানকালে শাহজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্র বিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল ষ্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।

কলারায়া থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান শাহজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জনের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অবৈধ মালপত্রের বিষয়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর