টঙ্গীবাড়ীতে ছাত্রীকে উত্ত্যক্তকারীর কারাদণ্ড

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় সালাউদ্দিন বেপারী বাবু (২১) নামের এক বখাটেকে আটক করে টঙ্গীবাড়ী থানার এসআই মুফিজুল ইসলাম।

মঙ্গলবার বিকাল ৪টায় টঙ্গীবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার ভ্রাম্যমান আদালতে আসামী সালাউদ্দিন বেপারী বাবু কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। আসামী সালাউদ্দিন বেপারী বাবু উপজেলার আউটশাহী ইউনিয়নের ডোরাবতি গ্রামের মো: মোবারক বেপারীর ছেলে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর