ময়মনসিংহে ঘন কুয়াশার কারণে পাঁচ বাহনের সংঘর্ষ, নিহত ১

ময়মনসিংহের ত্রিশালে ঘন কুয়াশার মধ্যে বালুবোঝাই একটি ট্রাকে তিনটি বাস ও অপর আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বাস চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার কাজির শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী আসাদুল ইসলাম জানান, শেরপুর থেকে ছেড়ে আসা শেরপুর চেম্বার অব কমার্স নামে একটি বাস কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ৯৯৯ এ কল দিয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসে খবরদেন তিনি। এসময় ওই বাসের পেছনে আরেকটি বাস, তার পেছনে ট্রাক ও তার পেছনে আরও একটি বাস একে একে ধাক্কা দেয়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুনিম সারোয়ার বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করি। শেরপুর থেকে ছেড়ে আসা বাসটির চালকের সহকারী আবুল হোসেনসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আবুল হোসেন (৪০) মারা যান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর