তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

কনকনে বাতাস ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতের কারণে নিম্ন আয়ের লোকজন পড়েছে চরম দুভোর্গে।

তীব্র ঠান্ডার হাত থেকে বাচাঁর জন্য শিশু ও বয়স্করা বাসা-বাড়িতে খর-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্ঠা করছে।
ঠান্ডায় কাপড়ের অভাবে অনেক দরিদ্র মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা। তারা দ্রুত সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন। এদিকে সকাল ৯ টার পর রোদের দেখা মিললেও শীতের তীব্রতা রয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা বাজারকে জানান, পঞ্চগড়ের তেতুলিয়ায় গত কয়েকদিন থেকে তাপমাত্রা উঠা-নামা করেছে।

আজ বুধবার সকাল ৬ টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস ও সকাল ৯ টায় রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর