যশোর বেনাপোল শরবানহুদা বাজার থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা(২৯)নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার(১৪ই জানুয়ারি) রাত সাড়ে ১০টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের(এসআই) মোস্তাফিজুর রহমান,(এএসআই) রবিউল ইসলাম ও (এএসআই) শরিফুল গোপন সংবাদের ভিত্তিতে শরবান হুদা বাজারে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক ইয়াবা ব্যবসায়ী হলেন, বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের জিন্না মোড়লের ছেলে মাসুদ রানা(২৯)।
বেনাপোল পোর্ট থানার (ওসি)মোঃ মামুন খান “বার্তা বাজারকে” জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে শরবান হুদা বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়৷আটক মাদক ব্যবসায়ীকে বুধবার(১৫ই জানুয়ারি)যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি