ফেরি চলাচল বন্ধ: মাঝ পদ্মায় ৬ ফেরি আটকা

ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ কারণে মাঝ পদ্মায় ছয়টি ফেরি আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে মাঝ পদ্মায় ছয়টি ফেরি আটকা পড়েছে।

তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের শুরু হবে বলে জানান ওই ঘাট কর্মকর্তা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর