সংযুক্ত আরব আমিরাতে ৩দিনের সরকারি সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট।
আবুধাবি বিমানবন্দর থেকে মঙ্গলবার বাংলাদেশ সময়- রাত ৮টা ০৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১১০২ যোগে সফর সঙ্গীদের নিয়ে ঢাকার পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। গত ১২ই জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা।
আবুধাবিতে সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তাকে স্বাগত জানান।
বার্তাবাজার/কেএ