খুন-গুম হওয়া পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তি দিলো বিএনপি

বিগত আন্দোলনে খুন-গুম হওয়া বিএনপির ১০ নেতাকর্মীর পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করেছে দলটি। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এতিম সন্তানদের শিক্ষা বৃত্তির টাকা তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর