সাঈদ খোকনের এপিএসকে দুদুকে তলব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ কুদ্দুসকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তলবি নোটিশ পাঠানো হয় তাকে।

জানা গেছে, ক্যাসিনো কারবারে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে তলব করা হয়েছে। নোটিশ পাঠান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

আগামী ২১ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে তাকে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর