ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মার্কেটিং বিভাগ।
মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে কোয়ার্টার ফাইনালের খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।
জানা যায়, খেলার শুরু থেকেই উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করে। নির্ধারিত ৫০ মিনিটে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ফিনান্স বিভাগ ৫ শর্টে ২ টি গোল দিতে সমর্থ হয় অপরদিকে ৪ শর্টে এ ৩ গোল দিয়ে জয় ছিনিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে মার্কেটিং বিভাগ।
এসময় মাঠে বসে খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া রহমান, মার্কেটিং বিভাগের সহঃ অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক, সহঃ অধ্যাপক সাদিকুল আজাদ এবং প্রভাষক মাজেদুল হক প্রমুখ।
এদিকে সেমিফাইনালে আগামীকাল বুধবার সকাল ১০:৪০ এ মার্কেটিং বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুখোমুখি হবে বলে জানা গেছে।
খেলা শেষে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া রহমান বলেন, প্রত্যেক খেলোয়ার নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা এবং মাঠে ভালো বোঝাপড়ার কারণে দারুণ এক জয় আনতে সক্ষম হয়েছি। বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমাদের টিমই চ্যাম্পিয়ন হবে বলে মনে করি। এসময় তিনি মাঠে উপস্থিত সকল দর্শককে ধন্যবাদ জানান।
বার্তাবাজার/এইচ.আর