ঘাটাইলে লাল মাটি কাটার দায়ে ভ্রম্যমান আদালতের জরিমানা

মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে কুশারিয়া নামক স্থানে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে মোঃ রফিকুল ইসলাম আজাদ নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল ইসলাম ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম জানান, সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া দির্ঘদিন যাবৎ আইনে নিষেদ থাকা সত্বেও লাল মাটি কেটে বিক্রি করে আসছে । এ কারনে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সকেভেটর (ভেকু) দ্বারা মাটি কর্তন করার অভিযোগে মোঃ রফিকুল ইসলাম আজাদ নামে এক ব্যক্তিকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর