হবিগঞ্জ মাধবপুরে ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

হবিগঞ্জ মাধবপুরে ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক । ৬ মাসের কারাদন্ড হবিগঞ্জ জেলার মাধবপুরে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দেবাশীষ রায় (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পৌর শহরের পুর্ব পাইকপাড়ার মৃত গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর ২টার দিকে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মোস্তফা’র নেতৃত্ব পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দেবাশীষ রায় নামে এক যুবককে আটক করে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃত ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করছেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর