সিরাজদিখানে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলে উদ্যোগে “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিচাই” এই স্লোগানকে সামনে রেখে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উাপজেলার নিমতলা রেষ্টুরেন্টে এ মত বিনিময় সভার আয়োজন করে সিরাজদিখান উপজেলা ছাত্রদল।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্নার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পার্থদেব মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ মো. ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সিঃনিঃ সহ-সভাপতি মামুন রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাসুম মোর্শেদ, অহিদুল ইসলাম, আবু সৈয়দ সনেট, আরিফ খান রিগেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এইচ.আর