টাঙ্গাইলে ছিন্নমূল মানুষের পাশে পুলিশ সুপার সঞ্জিত

সারাদেশে চলছে শীতের তীব্রতা। প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।

গত কয়েক দিনে মাদরাসার এতিম শিক্ষার্থী, বেদে সম্প্রদায়, অসহায় ছিন্নমূল মানুষসহ রেলস্টেশন, কালিবাড়ী ও শহরের বিভিন্ন মাদরাসায় ঘুরে ঘুরে তিন শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এছাড়াও পথশিশুদের আর্থিক সহায়তা প্রদান করেন।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট যেন ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই পুলিশ সুপার নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী-পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। কম্বল পেয়ে এসব অসহায় মানুষেরা ভীষণ খুশি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, রেজাউর রহমান রেজা, সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, সদর ফাঁড়ির ইন্সপেক্টর মো. মোশারফ হোসেন প্রমুখ।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর