শাহজালাল ইসলামী ব্যাংক দশঘরিয়া শাখার উদ্যোগে কম্বল বিতরণ

শাহজালাল ইসলামী ব্যাংক দশঘরিয়া শাখার উদ্যোগে ছিন্নমূল ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার ব্যাংক রোডের নুর শপিং কমপ্লেক্সের ব্যাংকের শাখায় এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

শাহজালাল ইসলামী ব্যাংক দশঘরিয়া শাখার ম্যানেজার জোবায়ের আহমদের সার্বিক তত্ত্বাবধানে ও ডেপুটি ম্যানেজার মোঃ জালাল উদ্দীন, ক্যাশ ইনচার্জ ওসমান গনী, ক্যাশ অফিসার জাফরুল ইসলাম, টি এস ও মোঃ সোহেল এর সহযোগিতায় এসময় স্থানীয় গরীব অসহায় ও দুস্থদের হাতে এ শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল হাতে পেয়ে ছিন্নমূল ও দুস্থ মানুষদের যেন খুশির শেষ নেই।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর