কোলকাতা হতে ফিরে আসলো শাহ আমানতের তিনটি ফ্লাইট

তীব্র শীতে তৈরি ঘন কুয়াশার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পারা তিনটি আন্তর্জাতিক ফ্লাইট কোলকাতা হতে ফিরে এসেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ১২টার মধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পারা ফ্লাইটগুলো কোলকাতা বিমানবন্দর হতে ফিরে আসে।

উল্লেখ্য, গতকাল সোমবার(১৩ জানুয়ারী) মধ্যপ্রাচ্যের তিনটি দেশ হতে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার দরুন দৃষ্টি সীমা স্পষ্ট না থাকায় ফ্লাইটগুলো কোলকাতা বিমানবন্দরে অবতরণ করে। যা আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১টার পর কোলকাতা হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান বলেন, সোমবার সকালে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় চট্টগ্রামে অবতরণ করতে না পেরে কোলকাতায় অবতরণ করেছিল। কুয়াশা কেটে যাওয়ার পর এসব ফ্লাইট চট্টগ্রাম নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, একটি ফ্লাইট অবতরণের জন্য রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটারের মধ্যে থাকতে হয়। দৃষ্টি সীমা এর চেয়ে বেশি হলে ফ্লাইট ওঠানামা করা ঝুঁকিপূর্ণ হয়ে পরে। তাই গতকাল যাত্রীদের নিরাপত্তার খাতিরে দুর্ঘটনা এড়াতে উক্ত ফ্লাইট সমূহ শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেনি।

বার্তাবাজার/এইচ আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর