নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আজ ১৪ জানুয়ারী মঙ্গলবার থেকে মাসব্যাপী শুরু হলো লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।
আজ বিকেলে সোনারগাও লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে প্রাঙ্গণে আনন্দঘন উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসিম কুমার উকিল, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও জন প্রতিনিধিররা এসময় উপস্থিত ছিলেন, সোনারগাও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ জানিয়েছেন, এবার বাংলাদেশের পল্লী অ ল থেকে ৬৪ জ কারুশিল্পী মেলায় প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তাদের জন্য ৩২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে নওগাঁ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি, চট্টগ্রামের তালপাখা ও নকশী পাখা, রংপুরের শত রঞ্জি, সোনারগাঁয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারু শিল্প, নকশীকাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, নকশী হাতপাখা, সিলেট ও মুন্সিগঞ্জের শীতল পাটি, কুমিল্লার তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারু পণ্য, কিশোরগঞ্জের টেরা কোটা শিল্প, সোনারগাঁওয়ের পাটের কারুশিল্প, নাটোরের শোলার মুখোশ শিল্প, মুন্সিগঞ্জের পট চিত্র, ঢাকার কাগজের হস্থ শিল্পসহ মেলায় মোট ১৫৪টি স্টল স্থান পেয়েছে।
এছাড়াও লোক কারু শিল্প মেলা ও লোকজ উৎসবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালী গান, জারি-সারি ও হাছন রাজার গান,লালন সংগীত, মাইজভান্ডারী গান, মুর্শিদী গান, আলকাপ গান, গাঁয়ে হলুদের গান, বান্দরবান, বিরিশিরি, কমলগঞ্জের-মণিপুরী ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতি গান, ছড়া পাঠের আসর, পুঁথি পাঠ, গ্রামীণ খেলা, লাঠি খেলা, দোক খেলা, ঘুড়ি ওড়ানো, লোকজ জীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আগত দর্শনার্থী ও অংশগ্রহন কারীদের নিরাপত্তার জন্য সকল রকমের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। সিসি ক্যামেরার আওতায় মেলার নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে আইনশৃংখলা বাহিনী।
বার্তাবাজার/এমকে