বগুড়ায় শহীদ মিনারে জুতা পায়ে উঠতে নিষেধ করায় পুলিশের উপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় পুলিশের করা মামলায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীকে জামিনে মুক্তি দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এদিকে জামিনে মুক্তি পেয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতা কর্মীরা।
উল্লেখ্য, গত বুধবার (০১ জানুয়ারী) জুতা পায়ে শহীদ বেদীতে উঠতে বাঁধা দেয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় পুলিশের এএসপিসহ পাঁচ সদস্য আহত হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
বার্তাবাজার/এমকে