ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ৮ বছরের এক শিক্ষার্থীকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বসতঘরে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে ধর্ষণকারীর বিরুদ্ধে। গত ২ জানুয়ারি বৃহস্পতিবার ধর্ষণকারীর বাড়ির উঠানে খেলা থেকে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত সোমবার শিশুটির পরিবার তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। ধর্ষণকারী বদির উদ্দিনকে ওই দিনই গ্রেপ্তার করে পুলিশ। বদির উদ্দিন বাড়ি কাকনী গ্রাম। তার বয়স ৬০ বছর। তার বাবার নাম মৃত আব্দুল খালেক।
জানা যায়, গত ২ জানুয়ারি শিশুটি বদির উদ্দিনের বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বৃদ্ধ বদির উদ্দিন তার বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায়া গতকাল সোমবার তারাকান্দা থানায় ভিকটিমের পরিবার শিশু ধর্ষণের অভিযোগে বদির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণকারী বদির উদ্দিনকে সোমবার গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করেন। এ ব্যাপারে তিনি জানান, ধর্ষণকারী বৃদ্ধ বদির উদ্দিন ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করাতে আজ মঙ্গলবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি