ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌরশহরের পৈরতলার একটি বালুর মাঠ থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন জানান, সকালে পৈরতলা আনসার ক্যাম্পের পাশে বালুর মাঠে কাপড়ে মোড়ানো নবজাতককে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।
তিনি আরো জানান, সোমবার জন্ম হওয়ার পর রাতের কোনো এক সময় তাকে এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন জানান, নবজাতককে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে সুস্থ আছে। আরো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি