পঞ্চগড়ে ৭ মাদক ব্যবসায়ী ও সেবনকারী আটক, বিভিন্ন মেয়াদে সাজা

পঞ্চগড় শহরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারী ৭ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের খালপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

ছবি- বার্তা বাজার

আটককৃতরা হলেন জেলার সদর উপজেলার পৌর খালপাড়া এলাকার রাণীদাস (৩২), মাসুদ দাস (৪০), মো বেলাল হোসেন (২৫), মো আলফাজ (২৫), মিঠাপুকুর এলাকার দেবারু মোহাম্মদ (৬৫), বোদা উপজেলার গড়ের ডাংগা এলাকার জাহাঙ্গীর আলম (৩২), খুলনা জেলার ড্রাইভার সাইদুল ইসলাম (৩৫)। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাদের সকলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস, ওসি তদন্ত জামাল হোসেন, ওসি অপারেশন মুরাদ হোসেন, ডিবি পঞ্চগড় এর ওসি রবিউল ইসলাম, এসআই কাইয়ুম, এসআই ভবেশ, এসআই শাহীন, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আবদুল মান্নান, সহ পুলিশের প্রায় ৬০ জন সদস্য।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর