ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে আটকা পড়ে কৃষক নিহত

গোপালগঞ্জে ইঁদুর মারা বিদ্যুৎ এর ফাঁদে আটকা পড়ে মোশাহাক সিকদার (৫৫) নামে এক কৃষক মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশাহাক সিকদার একই এলাকার সলেমান সিকদারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে জমিতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন মোশাহাক সিকদার। বেলা ১১টার দিকে স্থানীয়রা ওই কৃষককে বিদ্যুৎ এর ফাঁদে জড়িয়ে থাকতে দেখেন। একই এলাকার ওসিকুর সিকদারের ইরি ধানের পাতোর (চারা) জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা ফাঁদে জড়িয়ে তিনি নিহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বলা হয়েছে। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর