সাতক্ষীরা ময়লার ঝুড়ি বিতরণ

“ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা” বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে শহরে ১২০০ ময়লা ফেলার ঝুড়ি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার শহরের সুলতানপুর বড় বাজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এই ঝুড়ি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরের ফারহা দীবা খান সাথী, কাজী ফিরোজ হাসান, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক এসময় বলেন, ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা একটি সম্মিলিত উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়নে পৌরসভার ঝুড়ি বিতরণ কর্মসূচি অত্যন্ত ইতিবাচক ও প্ররণাদায়ক। সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে পরিষ্কার-পরিছন্ন নান্দনিক জেলা গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় তিনি সর্বস্তরের জনসাধারণকে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান।

প্রসঙ্গত, শহরের প্রত্যকটি দোকানে পৌরসভার উদ্যোগে ময়লা ফেলার ঝুড়ি বিতরণ করা হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর