পূর্ব শত্রুতার জেরে ৯০০ ঝাড়কলাগাছ ও ৪০০ কাদি কলা কেটে সাবাড়

শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় তিন বিঘা জমির প্রায় ৯০০ ঝাড়কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতে ভুক্তভোগী মিজানুর বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গত রোববার রাতে উজিরপুর আদর্শ কলেজসংলগ্ন মিজানুরের কলাবাগানে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, উজিরপুর আদর্শ কলেজের পেছনে তিন বিঘা জমি লিজ নিয়ে কলাবাগান করেছেন মিজানুর ও লিটিল আলী।

পূর্ব শত্রুতার জেরে কলাবাগানের ৯০০ ঝাড়কলাগাছ ও ৪০০ কাদি (মোচা) কলা কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। আগামী কয়েক দিনের মধ্যে কলা দেখা দিত। কিন্তু গাছগুলোতে আর কলা হবে না।

এতে প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ভুক্তভোগী স্থানীয় প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর