পঞ্চম দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু তাবিথের

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে পঞ্চম দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় বাড্ডার ফুজি টাওয়ারের সামনে থেকে এ প্রচারণা শুরু করেন তিনি।

তাবিথের প্রচারণায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, যুবদল নেতা এসএম জাহাঙ্গীরসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

জানা গেছে, নির্বাচনী প্রচারণা আজ মঙ্গলবার প্রথম পর্যায়ে বাড্ডা ফুজি টাওয়ার থেকে লিংক রোড, মধ্য বাড্ডা বাজার, মেরুল বাড্ডা পর্যন্ত প্রচারণা চালাবেন। এরপর দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ৩৭ নং ওয়ার্ডের মোল্লাপাড়া বাজার থেকে শুরু করে খিলবাড়িরটেক, জমির মেম্বারের বাড়ি, নুরের চালা, বাজার মসজিদ, ভোটঘাট, বারিধারা মহিলা সমিতির সামনে দিয়ে নুরের চালা পশ্চিম আশরাফিয়া মাদরাসা, কুলতান স্কুল, বারিধারা মা ও শিশু হাসপাতাল পর্যন্ত প্রচারণা চালাবেন।

বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বারিধারা মা ও শিশু হাসপাতাল থেকে নতুন বাজার, ভাটারার মোড়, ছোলমাইদ, ছাপড়া মসজিদ কোকাকোলার মোড়, বারিধারা জে ব্লক পর্যন্ত প্রচারণা চালাবেন বিএনপির মনোনীত এ মেয়র প্রার্থী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর